× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

পিআইডি

জনগণের দুঃখ-বেদনায় সবসময় পাশে থাকবে সরকার -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
সবসময় পাশে থাকবে সরকার

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের পাশে আছে। জনগণের দুঃখ-বেদনায় সবসময় সরকার পাশে থাকবে।

আজ নোয়াখালী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পর প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বানভাসি মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করছে। এমনকি তাদের কাপড়-চোপড় সরবরাহ করা হচ্ছে। এছাড়া তাদের বিনামূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কর্মীরাও বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন।

খালিদ হোসেন আরো বলেন, নোয়াখালী বড় এলাকা। এখানে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটা বন্যার কারণে নয়। এখানে পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো একশ্রেণির মানুষ দখল করে নিয়েছে। সেখানে মাছের ঘের তৈরি  করে তারা  মাছের চাষ করছে। তিনি অবৈধ দখলদারকে উচ্ছেদ করে অতিদ্রুত জলাবদ্ধতা দূর করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন।

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত স্থানীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রাপ্ত প্রতিবেদন অনুসারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে উপদেষ্টা নোয়াখালী জামেয়া ইসলামিয়া মাইজদী (আলামীন) মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ-সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..