× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল যুবলীগ

admin
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০১৬

বরিশাল প্রতিনিধিঃ বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন হাওলাদারকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার আর দলীয় কোন্দল নিয়ে একই ইউনিয়নের ইউপি সদস্য যুবলীগের সম্পাদক মামুন ওরফে হাতকাটা মামুনের নেতৃত্বে এই খুনের ঘটনা ঘটে।

আজ শনিবার বিকেল ৩ টায় হামলার পর মহিউদ্দিনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়(শেবাচিম) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিউদ্দিন হাওলাদার ওই ইউনিয়নের সোনাপুরা গ্রামের আব্দুর রশীদ হাওলাদারের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, বর্তমান চেয়ারম্যান হাজী শফিক উদ্দিন সিকদারের সাথে কথা বলে ফিরছিলেন মহিউদ্দিন। পথিমধ্যে কাকরধা হাইস্কুল মাঠে পৌঁছলে আগেই প্রস্তুতি নিয়ে থাকা যুবলীগ নেতা মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুনের নেতৃত্বে বশির খান, ছগির গাজী, মহিউদ্দিন চাপরাশী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। এরপর মহিউদ্দিনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

শেবাচিম হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন অর রশীদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মহিউদ্দিন হাওলাদারের মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ঘটনার পর হত্যাকারীদের আটক করার জন্য অভিযানে নেমেছে পুলিশ।

এদিকে, নিহতের লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে মামলা নেয়া হবে বলে জানায় পুলিশ। এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..