× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

মতলববাজ দুষ্কৃতকারীরা যেন সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট না করতে পারে: জামায়াতের আমির

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
মতলববাজ দুষ্কৃতকারীরা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রোববার (০১ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর শহরতলীর মুন্সী বাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রা বিরতির সময় গনমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন।

তিনি বলেন, সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে মতলববাজ দুষ্কৃতকারীরা যেন সমাজে শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। গত ৫ আগস্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।

এ সময় জামায়াতের আমির আরো বলেন, শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৫ বছর যে যন্ত্রণা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনও কালো মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন। বাংলাদেশের আকাশ যেন দিনের আলোয় ফর্সা হয়ে ঝলমলিয়ে ওঠে।

ডা.  শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক ‌সম্প্রীতির দেশে সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসতেছে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। যাতে কোনো মতলববাজ আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে। উলামা এবং ইসলামী দলগুলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

যারা মাইনরিটি মাইনরিটি বলে মানুষের ঘাড়ে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা বসে নেই কিন্তু এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এ দুষ্কৃতকারীরা যেন ফাঁকে কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সমাজের সর্বস্তরের মানুষদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে।

যাত্রাবিরতির পথসভায় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম ও পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম মুনতাজির তাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..