× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

সহস্রাধিক বানভাসী পরিবারের পাশে টরকী যুব সমাজ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
বানভাসী পরিবারের পাশে যুব সমাজ

বরিশালের গৌরনদী উপজেলার টরকীসহ আসপাশের এলাকায় বসবাসরত সমাজের বিত্তশালী, সাধারণ জনগণ ও পেশার লোকদের আর্থিক সহায়তায় নোয়াখালীর বানভাসী মানুষের পাশে দাড়িয়েছেন টরকী যুব সমাজ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার দিনভর সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে তারা শুকনা খাবার, পানি, বিস্কুট, চাল, ডাল, তেল, আলু, লবণ, শিশুখাদ্য, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, পোশাক ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

এসব ত্রাণসামগ্রী বিতরণে অংশ নেন টরকী বন্দর ব্যবসায়ী সুমন শিকদার, শিক্ষার্থী হীরা সরদার, কামরুল সোহেল, প্রবাসী জামান খান, শিক্ষার্থী মোঃ শাওন, চিরঞ্জিত, মোঃ তূর্য ও মৃদুলসহ ১২ জন স্বেচ্ছাসেবী।

অপরদিকে একইদিন বিকালে বানভাসীদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৩৫ হাজার পাঁচ’শ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী এলাকাবাসী ও টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দনাথ বিশ^াস, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, রাজীব ইসলাম তারীম, শিক্ষক রাব্বী হাওলাদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..