× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে অধ্যক্ষের পদত্যাগ দাবীতে আন্দোলন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
অধ্যক্ষের পদত্যাগ দাবীতে আন্দোলন

বরিশালের গৌরনদী শহীদ আব্দুর রব সেরনিয়াবত টেক্সটাইল ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবিরের পদত্যাগের একদফা দাবীতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে ইনষ্টিটিউটের ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী আবির হোসেন ও অন্তরা আক্তার জানান, ছাত্র আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে স্বৈরাচার পতনের। ধারাবাহিকতায় স্বৈরাচারের দোসর আমাদের প্রতিষ্ঠানে সকল প্রকার দূর্নীতির লিড দিয়ে বাস্তবায়ন কারী এই ইনষ্টিটিউট প্রধানের পতনের জন্য আমাদের এ আন্দোলন। তার উল্লেখযোগ্য দূর্নীতি হচ্ছে- ক্ষমতার অপব্যবহার, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, দূর্নীতির বিরুদ্ধে কথা বললে সনদ আটকে দেওয়া, শিক্ষার্থীদের পরিবারকে হয়রানি সহ আর্থিক অস্বচ্ছতা।

এ বিষয়ে জানতে ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির বলেন, আন্দোলণরত শিক্ষার্থীরা আমার কাছে ১৯টি বিষয়ে জানতে চেয়েছে। তাদের প্রতিটি বিষয়ে সঠিক জবাব দিয়েছি। ইনষ্টিটিউটে কোন রাজনীতি ছিলোনা। সকল শিক্ষার্থীকে সমান সুযোগ-সুবিধা দিয়েছি। এরপরও তারা আমার বিরুদ্ধে একদফার আন্দোলন শুরু করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..