× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

সরকার গুপ্তহত্যা বন্ধ করতে পারবে

admin
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  প্রকাশ্যে মানুষ হত্যা বন্ধ করতে পারলে সরকার গুপ্তহত্যাও বন্ধ করতে পারবে। এ জন্য সময় দরকার বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকালে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে গুপ্তহত্যাকারীদের সূত্র খুঁজে পাচ্ছে সরকার।

এক-এগারোর সরকারের সময়ে ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন কারামুক্ত হন শেখ হাসিনা। এই দিনে আয়োজিত সভার শুরুতেই দলীয় প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতারা।

সভায় কারাগারে সময়ের স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, কারাভোগের কষ্ট সহ্য করেও তিনি সব সময় নির্বাচন চেয়েছেন। আর নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। অথচ সরকারকে হেয় করতে মানুষ হত্যার পথ বেছে নিচ্ছে।

শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন গুপ্তহত্যার জন্য তাকে দায়ী করেছেন। অথচ খুন করার অভ্যাস বিএনপি নেত্রীরই।

প্রধানমন্ত্রী বলেন, গুপ্তহত্যা করে দেশি-বিদেশি যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছে, তাদের ক্ষমা নেই। সেই সঙ্গে শুধু দাঁড়িয়ে না দেখে হত্যাকারীদের সবখানে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..