× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশকে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে হোয়াট হাউস

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
হোয়াট হাউস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ফোনালাপের পরে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশ সংকটের কোনো উল্লেখ নেই। বাংলাদেশকে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে হোয়াট হাউস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তারা ইউক্রেনের পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিশদ মতবিনিময় করেন। ফোনালাপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছেন মোদি। মোদির ভাষ‍্য অনুযায়ী- তাদের ফোনালাপে উঠে আসে বাংলাদেশে থাকা হিন্দুদের নিরাপত্তার প্রসঙ্গ। কিন্তু বাইডেন ও মোদির মধ্যকার এই ফোনালাপের বিষয়ে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতিতে – বাংলাদেশ ইস্যু উল্লেখ করা হয়নি। অর্থাৎ মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনসহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেছেন বলে জানানো হলেও, বাংলাদেশ ইস্যুতে উভয় নেতা কোনও কথা বলেছেন কি না তা সেখানে উল্লেখ করা হয়নি।

সোমবার (২৬ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি জানিয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। ফোনালাপে ইউক্রেনের পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে বিশদভাবে মতবিনিময় করা হয়েছে। আমি শান্তি ও স্থিতিশীলতার দ্রুত ফিরে আসার বিষয়ে ভারতের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছি।

এক্সে ওই পোস্টে তিনি আরও লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু— বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোনালাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে এতে বাইডেন ও মোদি মধ্যকার এই ফোনালাপে বাংলাদেশ ইস্যুতে কোনও আলোচনা হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ী শেখ হাসিনা সরকারের সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন ছিল। সংকট চলাকালে, বাংলাদেশি মিডিয়া শেখ হাসিনার একটি অপ্রকাশিত বক্তৃতা প্রকাশ করেছে – যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপে একটি নৌ ঘাঁটি স্থাপন করতে চাপ দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। সেন্টমার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করলে, তার সরকার বেঁচে যেত বলে অভিযোগ করেন হাসিনা। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এ ধরনের কোনো কথা অস্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..