ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাইডেনের উদ্যোগে ফোনালাপে দুই নেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশে সংখ্যালঘু – বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।’
নরেন্দ্র মোদি লিখেছেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশ ইস্যুতে এই প্রথম পরস্পরের সঙ্গে কথা বললেন মোদি ও বাইডেন। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেওয়ায় গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।