× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক

পানি বিপৎসীমার উপরে থাকায় ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে ভারত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
ফারাক্কা বাঁধ

ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। তাতে ১০৯ গেটের সবকটি খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। বলেছেন ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে।

সোমবার (২৬ আগস্ট) গেটগুলো খুলে দেওয়ার বিষয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় এলার্ট রয়েছে। প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। এতে একদিনে ১১ লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে।

এদিকে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তচ্যুত হয়েছে লাখো মানুষ। প্লাবনে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন।

অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ায় এই আকস্মিক বন্যা। কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েক দিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে।

বাঁধ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..