× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

নোয়াখালী প্রতিনিধি

ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল কেন্দ্রীয় ছাত্রদল

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
ঘরে ঘরে ত্রাণ

নোয়াখালী ও লক্ষীপুর সদরে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (২৫ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ছাত্রদলের বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, স্যালাইন, পানি, শুকনো খাবার ইত্যাদি অন্তর্ভুক্ত ছিলো।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের উদ্যেগে বন্যার্ত  নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলার বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এই ধারাবাহিকতা নোয়াখালীর সদর উপজেলার একাধিক ইউনিয়ন ও লক্ষীপুরের সদর উপজেলার বানভাসিদের ঘরে ঘরে ছাত্রদল নেতারা ত্রাণ পৌঁছে দেয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম,সহ-সভাপতি এবিএম ইজাজুল করিম রুয়েল, মনজুরুল ইসলাম রিয়াদ, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসান, মওদুদ আহমেদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..