× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

পিআইডি

জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার -ধর্ম উপদেষ্টা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
হতাহতদের সাহায্যে ফাউন্ডেশন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার। এ ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসাসহ তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

আজ দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া ও তাদেরকে আর্থিক সহায়তা প্রদান শেষে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে আহতদের সার্বিক চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে । এ বিপ্লবে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার জন্য যত টাকাই প্রয়োজন হোক না কেন, সেটা সরকার বহন করবে। এমনকি কারো যদি দেশের বাইরে নিয়ে গিয়েও চিকিৎসা করার প্রয়োজন হয়, সেই ব্যবস্থাও সরকার করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা ব্যয় মওকুফের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদেরকেও আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি এবং তাদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে।

এর আগে ধর্ম উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসারত রোগীদের খোঁজ-খবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে আজ এই আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ইতোমধ্যে এ ট্রাস্ট পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এ ফাউন্ডেশন পরবর্তীতে আরো পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।


এ ক্যটাগরির আরো খবর..