× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

ভেজাল খাদ্যের কারণে শিশুসহ সবার স্বাস্থ্য হুমকির মুখে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ দেশের কিছু অসাধু-মুনাফালোভী ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ মানুষসহ অভিভাবকরা উদ্বিগ্ন। ভেজাল খাদ্যের কারণে শিশুসহ সবার স্বাস্থ্য আজ হুমকির মুখে। পৃথিবীর কোথাও মানুষ নিরাপদ খাবার নিয়ে এত ভীত নয়।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব হলরুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর উদ্যোগে ‘পবিত্র রমজান মাসে নিরাপদ ও হালাল ইফতার নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা একথা বলেন।

বাপা’র সহসভাপতি অধ্যাপক এএম মুয়াজ্জাম হুসেইনের সভাপতিত্বে সেমিনারে মুলবক্তব্য রাখেন বিশিষ্ট রসায়নবিদ ও বাপা’র নিরাপদ খাদ্য-পানীয় ও ভোক্তা অধিকার কর্মসূচির সদস্য সচিব মোঃ জাহেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপা’র যুগ্ম-সম্পাদক মিহির বিশ্বাস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মোফাসসির ড. আবু সালেহ পাটোয়ারী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্মসচিব ও স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প পরিচালক মশিউর রহমান ও বাপা’র সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান।

জাহেদুর রহমান বলেন, রোজা শেষে নিরাপদ ও হালাল ইফতার নিশ্চিত করা খুবই জরুরি। হালাল খাবার নিশ্চিত করতে পারলে, নিরাপদ খাদ্য নিশ্চিত হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং ভেজাল খাদ্য তৈরি ও সরবরাহকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অধ্যাপক এ এম মুয়াজ্জাম হুসেইন বলেন, মানবিক মূল্যবোধের অভাবে সামান্য লাভের জন্য একশ্রেণির মুনাফালোভী জাতিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। নিরাপদ খাবার নিশ্চিত না করতে পারলে একটি সুস্থ্য জাতি গঠনের স্বপ্ন কখনোই বাস্তবায়ন করা যাবে না।

মশিউর রহমান বলেন, সুস্থ থাকার জন্য নিরাপদ ও হালাল খাবারের বিকল্প নেই। বাজারে তৈরি অনেক খাবারই নিরাপদ বা মানসম্মত নয়, এ ব্যাপারে ক্রেতাদেরকে আগে সচেতন হতে হবে এবং এ সব খাবার পরিহার করতে হবে। তাহলেই ব্যবসায়ীরা ভেজাল খাদ্য তৈরিতে নিরুৎসাহিত হবে।

ড. আবু সালেহ পাটোয়ারী বলেন, মানবজাতির জন্য হালাল খাবার অপরিহার্য। এজন্য শুধু সরকারের পদক্ষেপের অপেক্ষায় না থেকে নিজ নিজ অবস্থান থেকে জনগণকে আরো সচেতন ও দায়িত্ববান হওয়ার আহবান জানান তিনি।

মহিদুল হক খান বলেন, খাদ্য নিরাপত্তা একটি চ্যালেঞ্জিং ইস্যু। শুধু রমজান মাসে নয়, এ বিষয়ে প্রতিনিয়ত জনগণকে সচেতন থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..