× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিককে পিটিয়ে জখম করলো ছাত্রলীগ নেতাকর্মীরা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

সাভার প্রতিনিধিঃ রাজধানীর সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক সাংবাদিককে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জাবি শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটুর নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামকে রড ও লোহার চেন দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছে। পরে শফিককে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এনাম মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক এম আকাশ জানান, শফিকের মাথা, পিঠ ও ঘাড়ে রড দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়েছে। সিটি স্ক্যান ও এক্সরে রিপোর্ট পাওয়া গেলে জখমের প্রকৃত অবস্থা জানা যাবে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানান, ক্যাম্পাসের মূল ফটকের সামনে বহিরাগত এক লোকের মোটরসাইকেল থেকে হঠাৎ করে এক নারী লাফিয়ে রাস্তায় পড়েন। লোকটি অপহরণ করার চেষ্টা করছে দাবি করে ওই নারী সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সাহায্য চান। পরে শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মীরা দুজনকেই নিরাপত্তা চৌকিতে নিয়ে আসেন। খবর পেয়ে সেখানে পুলিশ এসে পৌছায়। সাংবাদিকরা মূল ঘটনা জানার চেষ্টা করছিলেন।

একপর্যায়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটু এসে বহিরাগত লোকটিকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে বাধা দেন শফিক। এ নিয়ে শফিকের সঙ্গে টিটুর বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মহিতোষ টিটুর নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগকর্মী রড ও লোহার চেন দিয়ে শফিকের পিঠ ঘাড় ও মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন। পরে অন্যান্য শিক্ষার্থী ও সাংবাদিকরা এসে তাঁকে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, এ ব্যাপার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..