× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪
গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যৌতুকের দাবিতে লাইলি আক্তার(৪২) নামে এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী লাইলি আক্তার কালকিনি  উপজেলার আলীনগর ইউনিয়নের  টুমচর গ্রামের ফজলুর রহমানের মেয়ে। এ ঘটনায় ওই গৃহবধু কোর্টে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আজ রোববার সকালে ভুক্তভাগী পরিবার ও মামলা সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
জানাগেছে, গৃহবধূ লাইলি আক্তারের সঙ্গে টুমচর গ্রামের মানিক হাওলাদারের ছেলে বাবুল আক্তারের ২০০০ইং সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়। বিয়ের পর থেকে তারা দুজনে মিলে এক সঙ্গে ঢাকায় মেডিসিনের ব্যবসা করে আসছিলেন। এরপর তাদের সংসার জীবনে একটি কন্যা ও একটি পুত্র সন্তান জন্মলাভ করে। তাদের সন্তান জন্মলাভ করার পরই বাবুল আক্তারের হঠাৎ ভোল্ট পালটে যায়। তিনি যৌতুকের দাবিতে স্ত্রী লাইলি বেগমকে বাবার বাড়ি থেকে যৌতুকের ১০ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায় ওই যৌতুকের টাকা আনতে ব্যর্থ হলে বিভিন্ন সময় কারণে অকারণে স্ত্রী  লাইলি বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে যৌতুকলোভী বাবুল আক্তার।
এ ঘটনায় লাইলি আক্তার বাদী হয়ে বাবুল আক্তারকে আসামী করে গাজীপুর আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। এ মামলা করার ফলে বাবুল আক্তার তার স্ত্রী ও সন্তানদের একা ঢাকা ফেলে রেখে দেশে ফিরে নিজ এলাকাতেই ব্যবসা পরিচালনা শুরু করে। এরপর থেকেই বাবুল আক্তার স্ত্রী -সন্তানদের কোন প্রকার খোজখবর রাখেন না ও ভরন পোষন দেন না। পরে লাইলি আক্তার তার স্বামীর স্বীকৃতি চাইলে বাবুল আক্তার ক্ষিপ্ত হয়ে  উল্টো হুমকি প্রদর্শন করে আসছে। এ হুমকির ঘটনায় বাবুল আক্তারের বিরুদ্ধে লাইলি আক্তারের বাবা ফজলুর রহমান বাদী হয়ে পুনরায় কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী লাইলি আক্তার জানান, আমার স্বামী বিয়ের পর আমাদের কাছ অনেক টাকা পয়সা নিয়েছে। তাতে তার মন ভরেনি। সে ১০ লাখ টাকা পুনরায় দাবি করে। এ টাকা না দিলে আমাকে মারধর করে এবং আমাদের কোন ভরন পোষন দিচ্ছেনা। তাই আমি নিরুপায় হয়ে মামলা করেছি। বর্তমানে বাবুল দেশে বসে গোপনে এক নারীর সাথে পরকিয়া করে আসছে। এ নিয়ে তার সাথে আমার ঝগড়া বিবাদ হয়েছে। সেই নারী পিছনে সে অর্থ ব্যয় করতেছে। তাতে আমি বাধা দিলে সে আমাকে ও আমার সন্তানদের হুমকি দিয়ে আসছে। বাবুল একজন লম্পট প্রকৃত লোক। আমি বাবুলের বিচার চাই।
এবিষয় জানতে চাইলে অভিযুক্ত বাবুল আক্তার ঘটনা অস্বীকার করেন।
এব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..