× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

সুমন দত্ত

চলতে শুরু করেছে দূরপাল্লার বাস

SDutta
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। এখন আবার নতুন করে চলতে শুরু করেছে। শুক্রবার অনেকগুলো বাস গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে গেছে।

সকালে গাবতলী থেকে কিছু বাস উত্তরবঙ্গের দিকে, মহাখালী থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণার দিকে, সিলেট রুটে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে ছেড়ে গেছে। এসব বাসে যাত্রী সংখ্যা মোটামুটি ছিল।

বেশ কয়েকজন বাস যাত্রী দ্যা নিউজকে এ নিয়ে কথা বলেছেন। তাদের একজন রফিক বলেন, বাড়িতে যেতে পেরে তিনি খুশি। ঢাকায় আটকা পড়েছিলেন। এখন সেই শঙ্কা কেটে গেছে।

যাত্রাবাড়ির এক যাত্রী আসমা বলেন, তিনি সাবধানে গ্রামের বাড়ির যাচ্ছেন। বাস ছাড়ছে জেনে তিনি নিশ্চিত হয়েছিলেন আগেই। তাই পরিবার নিয়ে নিজ গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছেন। কবে ফিরবেন তা জানেন না। তবে সহসাই ফিরছেন না।

কারফিউ শিথিলের ঘোষণা দিলে বাস যাতায়াত শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..