× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

কালীগঞ্জের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ থেকে: ঝিনাইদহের কালীগঞ্জের নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত এসব চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

যারা শপথ নিয়েছেন তারা হচ্ছেন, ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, ২ নং জামাল ইউনিয়ন চেয়ারম্যান মোদাচ্ছের আলী, ৩ নং কোলা ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, ৪ নং নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ (রনি লস্কার), ৬ নং ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান নজরুর ইসলাম সানা, ৮ নং মালিয়াট ইউপি চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম, ৯ নং বারোবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১০ নং কাষ্টভাঙ্গা ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খান ও ১১ নং রাখালগাছি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মন্টু। শপথ অনুষ্ঠানে  কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউপিতে সীমানা জটিলতার কারনে নির্বাচন হয়নি। ৩য় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাকি  ৯ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ বুধবার শপথ গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..