× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

গণধর্ষনের শিকার কিশোরীর মামলা গ্রহনে পুলিশের টালবাহানা

admin
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ছোটভাইকে খুঁজতে গিয়ে এক কিশোরী গণধর্ষনের শিকার হয়েছে।একই গ্রামের ৩ যুবক তাকে মুখ চেপে ধরে পাশ্ববর্তী ভুট্রাক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে।

এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ রহস্যজনক কারণে মামলা নিচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রুহিয়া থানার মধুপুর গ্রামের দিনমজুরের কন্যা (১৪) গত ২৮ মে (শনিবার ) সন্ধায় তার ছোট ভাইকে খুঁজছিল।সে তার ভাইকে খুঁজতে খুঁজতে বাড়ির সামনের বাঁশের খাড়ার কাছে যায়। ওইসময় সেখানে অবস্থানরত এনামুল হকের পুত্র ইদু পেছন দিক থেকে মেয়েটির মুখ চেপে ধরে এবং  তৈয়ব আলীর ছেলে জুয়েল এবং ওসমান আলীর ছেলে শাহীন ওরফে পেল্কু তাকে টেনে হিচড়ে পাশের ভুট্রাক্ষেতে নিয়ে যায় এবং ওই ৩ বখাটে যুবক তাকে পালাক্রমে ধর্ষন করে। বাড়ি ফিরে মেয়েটি তার অভিভাবকদের জানালে গ্রাম্য মাতব্বর আজিজুল ইসলাম সহ কয়েকজন শালিস মিমাংসার মাধ্যমে বিষয়টি সামাজিকভাবে আপোষ মীমাংসার মাধ্যমে নিস্পত্তির আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

এদিকে শালিসের নামে কয়েকদিন সময় ক্ষেপনের পরও বিচার শালিস না হওয়ায় ধর্ষিতার পিতা গত রোববার সন্ধায় রুহিয়া থানায় অভিযোগ দায়ের করে।  কিন্তু থানার ওসি রহস্যজনক কারণে মামলাটি গ্রহনে টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মজি জানান,এ ঘটনার পর স্থানীয় আজিজুল ইসলাম নামে একজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি আপোষে নিস্পত্তির জন্য মেয়ের পিতাকে থানায় যেতে দেয়নি।

এ ব্যাপারে রুহিয়া থানার ওসি খান মোঃ শাহারিয়ার জানান, মেয়ের পিতামাতা থানায় অভিযোগ নিয়ে এলেও দরখাস্তে গণধর্ষন বা ধর্ষনের কোন বর্ননা ছিল না।তাই তাৎক্ষনিকভাবে মেয়ের ডাক্তারী পরীক্ষা করা সম্ভব হয়নি।তাছাড়া অভিযোগ কারীর অনাগ্রহের কারনে মামলা রুজু করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..