× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০

ডেস্ক

খালেদা জিয়ার মুক্তিসহ পাঁচটি বিষয় সামনে রেখে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচির সিদ্ধান্ত তারেক রহমানের

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি

দু-এক সপ্তাহের মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরপরই খালেদা জিয়ার মুক্তিসহ পাঁচটি বিষয় সামনে রেখে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গসংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভার্চুয়ালি অংশ নেন। বিকেল ৫টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে বৈঠকটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন এ বৈঠকে।

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভোটাধিকার ফেরানোর দাবিতে এবং ভারতের সঙ্গে দেশের ‘স্বার্থবিরোধী’ চুক্তি, সরকারের ‘সীমাহীন দুর্নীতি’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বাত্মক আন্দোলন শুরুর সিদ্ধান্ত হয়।

এরপর রাতে আবার দ্বিতীয় দফায় বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গসংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ, সমাবেশ, পদযাত্রা, গণমিছিল, রোডমার্চসহ বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হবে।

বিএনপি হাইকমান্ডের এ বৈঠকে সর্বাত্মক আন্দোলন শুরুর দিনক্ষণ ঠিক না হলেও রেল করিডর দিয়ে ভারতের ট্রেন চলাচল শুরুর আগেই বিএনপি এর প্রতিবাদে সোচ্চার হতে চায় বলে জানা গেছে।

এরই মধ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। শনিবার বিকেলে গণঅধিকার পরিষদের (নুর) সঙ্গেও বৈঠক হয়েছে দলটির। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। এর আগে ১১ জুলাই গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম এবং ১২ জুলাই এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপি নেতারা। এরই ধারাবাহিকতা আজ রোববার বিকেল ৫টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিএনপি হাইকমান্ডের।


এ ক্যটাগরির আরো খবর..