× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

অগ্রণী ব্যাংকে ২৬২ জন সিনিয়র অফিসার পদে নিয়োগ

admin
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০১৬

জব ডেস্কঃ সরকারি ব্যাংকগুলোতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল অগ্রণী ব্যাংক। ব্যাংকটিতে সিনিয়র অফিসার পদে ২৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :

যোগ্যতাঃ চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ও-লেভেল বা প্রার্থীরা এ-লেভেল পাস হলে স্থানীয় সংশ্লিষ্ট  শিক্ষা বোর্ড থেকে এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সমমান সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

বয়সঃ আবেদনকারীদের বয়স ১ মার্চ, ২০১৬ তারিখে ২১ থেকে ৩০ বছর হতে হবে। শুধু মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতনঃ নিয়োগপ্রাপ্ত অফিসার বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা ৮ থেকে ২৮ জুন-২০১৬ তারিখ পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://www.bb.org.bd) এর মাধ্যমে। আবেদনের জন্য কোনো আবেদন ফি জমা দেওয়া লাগবে না।


এ ক্যটাগরির আরো খবর..