× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

পিআইডি

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়নে সারাদেশের স্বাস্থ্যসেবা পরিদর্শন করছি -স্বাস্থ্যমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা সামন্ত লাল সেন বলেছেন, আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, কোথায় কী প্রয়োজন, কি সমস্যা এইসব দেখছি। তারপর আমরা এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আমাদের অনেক জায়গায় ডাক্তারদের থাকার ঘর ভালো নেই। উপজেলা হেলথ কমপ্লেক্সে অনেক মেয়ে দায়িত্বরত। তাদের নিরাপত্তার বিষয়টি আমাকে দেখতে হবে। আমি চিকিৎসকদের যেমন মন্ত্রী রোগীদেরও তেমন মন্ত্রী। আমি যদি আমার গ্রামের আমার দেশের সাধারণ মানুষের চিকিৎসার উন্নতি করতে না পারি তাহলে কোনদিন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে পারবো না। আমি সারাদেশে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো সরজমিনে পরিদর্শন করছি যাতে স্বাস্থ্যসেবা খাতের সমস্যাগুলোর সমাধানে কাজ করতে পারি।

শনিবার (১৩ জুলাই,২০২৪) দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বিশ শয্যাবিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমাদের চিকিৎসকের মান অনেক ভালো কিন্তু শুধু সুবিধার দরকার। তাহলে চিকিৎসকদের আমরা ভালো একটা পর্যায় নিয়ে যেতে পারব। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্যরা আমাকে প্রশ্ন করেন যে ডাক্তার নাই। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। ডাক্তার সংকট কাটানোর জন্য আরও নতুন করে কিছু চিকিৎসক নেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করি অচিরেই সংকট কাটিয়ে উঠতে পারব।

জনাব হাফিজ উদ্দিন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য বিভাগের এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা সামন্ত লাল সেন তার সরকারি সফরের অংশ হিসেবে আজ সকালে নীলফামারি সদরের সঞ্জীব -মলতা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। পাশাপাশি দিনভর স্বাস্থ্যমন্ত্রী দিনাজপুর জেলার খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স, বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..