× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

admin
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০১৬

যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে যশোর-মাগুরা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে পুলিশের একটি দল আসামি ধরতে পাঁচবাড়িয়া এলাকায় রওনা হয়। পথে কীটনাশক কোম্পানি ‘সিনজেন্টা’র অফিসের সামনে একদল লোক গাছে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের গাড়ি দেখে ডাকাতদল গুলি ছোড়ে। পুলিশও একটি গুলি ছোড়ে। এরপর ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বন্দুকযুদ্ধে যুবক নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও শটগানের একটি গুলি উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..