× Banner
সর্বশেষ
পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু

ডেস্ক

আজ  সোমবার(৮ জুলাই) দিনের শুরুতে রাশিফল ও আপনার জন্য পরামর্শ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি
বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।

আজ  সোমবার(৮ জুলাই) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ।

মেষ রাশি: শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। দাঁতের যন্ত্রণা অথবা পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যা তৈরি করতে পারে। তাই, অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিন। ভালোবাসার মানুষটিকে আজ আপনি মিস করতে পারেন। যার ফলে রাতে আপনারা দীর্ঘক্ষণ কথা বলতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
আপনার জন্য পরামর্শঃ  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিছানার পাশে সারারাত তামার পাত্রে জল রাখুন। পাশাপাশি, পরের দিন সকালে কাছাকাছি একটি গাছের শিকড়ে সেই জল ঢেলে দিন।

বৃষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, কোনও গুরুত্বপূর্ণ কাগজপত্রে সই করার সময়ে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও সমস্যায় জড়িয়ে পড়বেন না। প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন থাকতে হবে। জীবনসঙ্গীর সাথে আজকে কিছুটা সময় কাটান।
আপনার জন্য পরামর্শঃ আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়িতে বটগাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন এবং ওই গাছের পুজো করুন।

মিথুন রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। একজন বন্ধু আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনা এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হতে হবে। আপনি আজ একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে যাবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার জন্য পরামর্শঃ আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহণ ব্যবহার করুন।

কর্কট রাশি: বন্ধুদের মাধ্যমে আজ আপনি কোনও গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। কোনও প্রত্যাশা পূরণের জন্য আজ ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার করবেন না। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার জন্য পরামর্শঃ প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে সবুজ রঙের পোশাক পরিধান করুন।

সিংহ রাশি: আপনার মন কোনও সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত থাকতে পারে। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিত ভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর বলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দিনের শুরুতেই আজকে আপনি কোনও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার পুরো দিনটি প্রভাবিত হবে। কোনও নতুন পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের পক্ষে আজকের দিনটি ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
আপনার জন্য পরামর্শঃ আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ফুলের টবে সবুজ পাথর রাখুন। পাশাপাশি, সবুজ রঙের বোতলে গাছ লাগান এবং বাথরুমে সবুজ টাইলস বসান।

কন্যা রাশি: কোনও কাজে আজ আপনি ভাই-বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। নিজের গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। আপনার যদি আজ কোথাও সফরের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। অবসর সময়ে আপনি আজ নিজের ঘরটি পরিষ্কার করতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার জন্য পরামর্শঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন সাদা রঙের পোশাক পরিধান করুন।

তুলা রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। যার ফলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
আপনার জন্য পরামর্শঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টান্ন অভাবী ব্যক্তিদের মধ্যে দান করুন।

বৃশ্চিক রাশি: অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। আপনি আজ একজন বন্ধুর দ্বারা জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ পেতে পারেন। তরুণরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কোনও কাজ শুরু করার পক্ষে আজকের দিনটি ভালো। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ, ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনাকে রাগিয়ে দিতে পারে। কোনও বিনোদনমূলক কাজকর্মে আপনি আজ যুক্ত থাকতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
আপনার জন্য পরামর্শঃ প্রেমের জীবন সুখকর করে তুলতে শনি মন্দিরে সাতটি বাদাম এবং সাতটি কালো ছোলা অর্পণ করুন।

ধনু রাশি: আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রিয়জনদের জন্য আজ আপনি কোনও বিশেষ পরিকল্পনা করতে পারেন। কোনও পারিবারিক বিবাদে আজ মাথা গরম করবেন না। আজ আপনি একটি নতুন দায়িত্ব পেতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার জন্য পরামর্শঃ কেরিয়ারে এবং ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজুন।

মকর রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আজ আপনার অকপট এবং নির্ভীক মতামত একজন বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। নিজের কোনও কাজ আজ অন্য কাউকে দিয়ে করাবেন না। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার জন্য পরামর্শঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়ির উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব লাগান।

কুম্ভ রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনও চিন্তা করবেন না। কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাড়ির কোনও কাজ করতে গিয়ে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা ব্যবসায়ে বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনও সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার জন্য পরামর্শঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি অশ্বত্থ বা বট গাছের কাছে অথবা নিজের বাড়িতেই একটি মাটি দিয়ে পুরনো পাত্রে ২৮ ফোঁটা তেল ফেলুন।

মীন রাশি: বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। তাঁদের সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর সাথে কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ তর্কের সম্ভাবনা থাকলেও পরে তা মিটে যাবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের মতো করে অতিবাহিত করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন।
আপনার জন্য পরামর্শঃ আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মায়ের কাছ থেকে চাল অথবা রুপো নিয়ে তা নিজের কাছে রাখুন।


এ ক্যটাগরির আরো খবর..