× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৩ জুলাই, ২০২৪
ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল

এই প্রথম ফরিদপুরের সালথায় ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ জুলাই) বিকাল ৪টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই খেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে  এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস-চেয়ারম্যান মোরশেদা খানম সহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় গট্টি ইউনিয়ন একাদশ বনাম রামকান্তপুর ইউনিয়ন একাদশ অংশ গ্রহন করে। খেলা শেষে গট্টি ইউনিয়ন ২-০ গোলে জয়লাভ করে।
এসময় জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, কাইজ্জ্যা-মারামারী, মাদক ছেড়ে খেলা-ধুলায় এগিয়ে আসতে হবে। খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখবে। সালথা উপজেলাকে সুন্দর একটি উপজেলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..