× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

পূনরায় জয়ঝাপ বিদ্যালয়ের সভাপতি হলেন যুগ্মসচিব নূরুল ইসলাম

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
জয়ঝাপ বিদ্যালয়ের সভাপতি

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের দ্বিতীয়বারের মতো সভাপতি হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সদস্য (এস্টেট ও ভূমি) যুগ্মসচিব মোহাম্মাদ নূরুল ইসলাম।
মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৪ টার দিকে বিদ্যালয় সম্মেলন কক্ষে পরিচালনা পর্ষদের সকল সদস্যর সর্বসম্মতিক্রমে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার বিনয় কুমার চাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়ঝাপ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে একজন প্রার্থী থাকায় সদস্যদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ নূরুল ইসলাম পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোশাররফ তালুকদার, রোকন খান, মুন্নু মোল্যা, মাহবুব হোসেন ও মহিলা সদস্য মোসাঃ আফরোজা সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ জুন সকাল ১১ টায় উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সমর্থনে ৪জন সাধারণ অভিভাবক সদস্য, ১ জন মহিলা সদস্য নির্বাচিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..