× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি

বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর হাতে সাংবাদিক লাঞ্ছিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০২৪
প্রকৌশলী হাতে সাংবাদিক লাঞ্ছিত

ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে সময় সংবাদের প্রতিনিধি। ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাংচুর করে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ জানান, জেলার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সময় অতিরিক্ত বিল, অতিরিক্ত টাকা দাবী, নোটিশ ছাড়া সংযোগ বিচ্ছিন্ন ও অতিরিক্ত লোডশেডিং এমন অভিযোগ রয়েছে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী বিরুদ্ধে। এছাড়াও গত ২৭ জুন রাতে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের ব্যক্তিগত গাড়ীতে তার মেয়ের টিউশন টিচারকে তার বাসায় পৌঁছে দিতে যায়।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক তাকে ফোন করে বক্তব্য নেন। ওইদিন রাতে ওই সাংবাদিকের বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ অবৈধ ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এসব ঘটনার সংবাদ সংগ্রহ করতে সোমবার সকালে সময় সংবাদের প্রতিনিধি তার নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর অফিসে গেলে তিনি ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তিনি সময় সংবাদের ক্যামেরা ও সাংবাদিকসহ চিত্র সাংবাদিকের মোবাইল কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। খবর পেয়ে ঝিনাইদহের কর্মরত সাংবাদিকরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। পরে অফিসের সামনে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবীতে বিক্ষোভ করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এ ঘটনার বিচার দাবী করে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবী করেছেন সাংবাদিকরা।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।


এ ক্যটাগরির আরো খবর..