× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেক দিন পর সমাবেশ, পাল্টা কর্মসূচি লীগের

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ জুন, ২০২৪
বিএনপি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেক দিন পর কর্মসূচি দেওয়া হয়েছে। এ কারণে সমাবেশটি বড় করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা। পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের।

শনিবার (২৯ জুন) বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় আট মাস পর দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে এ কর্মসূচি দিয়েছে তারা।

বর্তমানে ঢাকা মহানগরে বিএনপির কোনো কমিটি নেই। তাই কেন্দ্রীয় বিএনপির ব্যানারে এই সমাবেশ হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীরা যোগ দেবেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ঢাকায় শনিবার সমাবেশ ঘোষণা করে তারা। এছাড়াও আগামী ১ জুলাই সব মহানগর ও ৩ জুলাই সব জেলায় সমাবেশ হবে।

বিএনপি ও ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল দুটি সূত্রে জানা যায়, শনিবার নয়াপল্টনে সমাবেশ করার জন্য বিএনপিকে মৌখিকভাবে অনুমতি দিয়েছে পুলিশ।

অপরদিকে, বিএনপির এ কর্মসূচি ঘোষণার দুই দিন পর বরাবরের মতো এবারও রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা কর্মসূচির ঘোষণ দিল আওয়ামী লীগ। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে তারা। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হঠাৎ করেই শুক্রবার বিকেলে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে এ বিষয়ে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না।


এ ক্যটাগরির আরো খবর..