× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

ডেস্ক

নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের নীতিগত অবস্থানের সন্তোষ ব্রিটিশ হাইকমিশনারের

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
নীতিগত অবস্থানের সন্তোষ

বাংলাদেশ নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের নীতিগত অবস্থানের সন্তোষ প্রকাশ ও দলের নেতৃত্ব এবং জনপ্রতিনিধি নির্বাচনে অধিক সংখ্যক নারী নেতৃত্ব অন্তর্ভুক্তির ব্যাপারে গুরুত্বারোপ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর সেতুভবনে এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে সারাহ কুক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এ সাক্ষাতে নতুন সরকারের গত ছয় মাসের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। বৈঠকে উভয়পক্ষ যে কোনো দেশে টেকসই গণতন্ত্র বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে গুরুত্বারোপ করে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল, যা সব ক্ষেত্রে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করে এবং অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিটি স্তরে দেশের সংবিধান, দলের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধি বিধান অনুসরণ করে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের এই ধরনের গণতান্ত্রিক চর্চার নজির নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ দলের নেতৃত্বসহ প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তায় রাজনৈতিক দলগুলোতে প্রশিক্ষণ সহযোগিতা প্রদানের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।


এ ক্যটাগরির আরো খবর..