× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন, অনিয়মের অভিযোগে পোলিং অফিসার আটক

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০২৪
অনিয়মের অভিযোগে পোলিং অফিসার আটক

বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে আব্দুল হালিম নামের এক পোলিং অফিসার আটক করা হয়েছে। আটককৃত হালিম গৌরনদী বিআরডিবি’র মাঠ সংগঠক। ভোটারের সাথে গোপন কক্ষে গিয়ে ইভিএম মেশিনে ভোটারের আঙ্গুলের চাপ দিয়ে দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরে আটককৃতকে আর্থিক দন্ড দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে ৯নং ওয়ার্ড কাসেমাবাদ এলাকায় মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থক কিশোর গ্যাংয়ের সদস্য সোহান খানের নেতৃত্বে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদারকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে বহিরাগত সন্ত্রাসীরা। মূমূর্ষ অবস্থায় মাসুমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এসময় উত্তেজিত জনতার পাল্টা হামলায় সোহান খান গুরুত্বর আহত হয়েছে। তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..