× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক

দেশের আট বিভাগে বৃষ্টি

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০২৪
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় চলছে বৃষ্টি। দেশের আট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..