× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

বিশ্বায়নের যুগে কারিগরি

বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদের জন্য দেশে- বিদেশে চাকরির কোনো অভাব নেই।

তিনি বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছেন। ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল জুনাইদ ও স্বাগত বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদ নেওয়াজ।

ইন্সট্রাক্টর মো. জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বিএমইটির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ইয়াং হো জুন, ডিরেক্টর ইয়াং শি কিং, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।

আলোচনা শেষে প্রধান অতিথি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..