× Banner
সর্বশেষ
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

শ্রীমঙ্গলের শ্রী শ্রী রাধানাথ মন্দিরের মুর্তিসহ মূল্যবান মালামাল চুরি

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

হাবিবুর রহমান খান, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে প্রায় ৪ শত বছরের পুরোনো শ্রী শ্রী রাধানাথ মন্দিরের মুর্তিসহ মূল্যবান মালামাল চুরি করেছে দুষ্কৃতিকারীরা । যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। গোসাই বাড়ীর দেবতার ঘর থেকে ৩জুন শুক্রবার দিবাগত রাতে প্রবল বৃষ্টির সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবসীরা মনে করছেন।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, একজন দেবতার পাঁচ কেজি ওজনের পিতলের রাধা রাণী বড় মুর্তি, চারজন দেবতার দুই কেজি ওজনের পিতলের গোপাল মূর্তি, রুপার চূড়াবাশিঁ নূপুর ১০ ভরি, তিনজন দেবতার পাথরের মূর্তি, দেবতার কানের স্বর্ণের চেইন ৩ ভরি ওজনের, কাসার বড় ঝানজ ১টি তিনকেজি ওজনের, পিতলের ছাড়ি ১টি ৩ কেজি ওজনের, ২০টি পিতলের থালি, পিতলের ছোটবড় গ্লাস ১৫টি, পূজা অর্চনার ১০ কেজি ওজনের বাসনপত্র, পিতলের ডাবর ১টি ৫ কেজি ওজনের ও দেবতার গায়ের মূল্যবান কাপড় চোপড়।

শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, সাবেক চেয়ারম্যান আব্দুল মতলিব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মনির ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালাপুর গ্রামের অঞ্জন গোস্বামী বলেন, আমাদের মেইন ঘরের পাশেই দেবতার মন্দির।

শুক্রবার দিবাগত রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। হয়তবা তখনই দুষ্কৃতিকারীরা ঠাকুর ঘরের দরজা ভেঙে মন্দিরে পূজা অর্চনার যা ছিল মূল্যবান দেবতার মূর্তিসহ সব মালামাল পরিস্কার করে নিয়ে গেছে। ৫ লক্ষ টাকার মালামাল দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে তিনি দাবী করেন। তাদের এই মন্দিরটি প্রায় সাড়ে ৪শত বছরের পুরোনো। এটি এ অঞ্চলের সনাতন ধর্ম্বালম্বীদের দীর্ঘদিনের ঐতিহ্যবহন করে আসছে।

ঘটনাস্থল থেকে কালাপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল বলেন, গোসাই বাড়ীর মন্দিরটি প্রায় সাড়ে ৪শত বছরের পুরোনো ঐতিহ্য বহন করছে। কে বা কারা এ নিন্দনীয় নীতি নৈতিকতা বিরোধী কাজে জড়িত তাদেও খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি।

শ্রীমঙ্গল থানার এসআই সৈয়দ মাহবুবুর রহমান বলেন, চুরির রহস্য ও মালামাল উদ্ধারে পুলিশের প্রচেষ্ঠা অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..