× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

লক্ষ্মীপুর প্রতিনিধি

গলায় ছুরি ধরে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

লক্ষ্মীপুরের রায়পুরে গলায় ছুরি ধরে সিএনজিতে তুলে বাড়িতে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করেছে স্থানীয় দুই যুবক। এ ঘটনায় রোববার রাতে মেয়েটির মা রায়পুর থানায় চারজনকে আসামি করে গণধর্ষণের মামলা করেছেন।
শনিবার সন্ধ্যা ৭টার সময় রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন- স্থানীয় কালু বেপারির হাট এলাকার জলিল মাস্টারের ছেলে মো. লিমন (২০), সৌদি আরব প্রবাসী খোকা বেপারির ছেলে এক সন্তানের জনক আলআমিন (২৫), কৃষক মানিক বেপারি ছেলে আমজাদ (২০), নাসির ঢালির ছেলে বিবাহিত মো. শাকিল (২২)।
মামলার এজাহারে জানা যায়, দক্ষিণ চরবংশী ইউপির আশ্রয়ণ কেন্দ্রের কৃষকের কিশোরী মেয়ে ও নবম শ্রেণির ছাত্রী (১৫) শনিবার সন্ধ্যায় মোমবাতি কেনার জন্য মুদি দোকানে যায়। ফেরার পথে গলায় ছুরি ধরে সিএনজিতে তুলে আলআমিনের বাড়িতে নিয়ে যায় স্থানীয় যুবক আমজাদ, লিমন ও শাকিল। পরে দুইজনের পাহারায় ওই ঘরেই লিমন ও আলআমিন গণধর্ষণ করে।
এ ঘটনায় দিবাগত রাত ৩টায় মেয়েটির মা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানালে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে চারজনের নামে ধর্ষণ মামলা করা হয়। রোববার দুপুরে মেয়েটি সদর হাসপাতালে পরীক্ষার পর আদালতে বিচারকের কাছে জবানবন্দি দেয়।
মেয়েটির মা বলেন, আমরা গরিব মানুষ। আমি ও আমার স্বামী চরে দিনমজুরের কাজ করি। মেয়েকে নির্যাতনের ঘটনায় সমাজের কাছে বিচার পাইনি। থানায় মামলা করেছি। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুরোজিত বড়ুয়া জানান, দুইজনের পাহারায় দুইজন গণধর্ষণ করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মেয়েটি।
রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুখ মজুমদার জানান, কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..