× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

ভারত প্রতিনিধি

তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/Narendra-Modi-5.jpg

তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্রদামোদর দাস মোদী। লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন প্রান্তে রীতিমতো ছুটে বেড়িয়েছেন নরেন্দ্র মোদী । তবে  ভরসার দাম দিলেন না ভারতবাসী।

২৯৮ আসন পেয়ে জিতেছেন মোদী। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে ৩০৩টি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু সব থেকে বড় কথা হলো যে আসনগুলোতে একসময় বিজেপি জিতেছিল সেই আসন হাতছাড়া হয়েছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোদীর।

এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ লেখেন, “দেশের মানুষ টানা তৃতীয়বারের মতো এনডিএ-র প্রতি আস্থা প্রকাশ করেছেন। ভারতের ইতিহাসে এটি একটি নজিরবিহীন মুহূর্ত। এই ভালবাসা এবং আশীর্বাদের জন্য আমি আমার পরিবারের কাছে প্রণাম জানাই। আমি দেশবাসীকে আশ্বস্ত করছি যে আমরা তাদের আশা-আকাঙ্খা পূরণে নতুন শক্তি, নতুন উদ্যম ও নতুন সংকল্প নিয়ে এগিয়ে যাব। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সমস্ত কর্মীকে তাঁরা যে নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম করেছে তার জন্য অভিনন্দন জানাই।”

এবারের লোকসভা নির্বাচনে বিজেপির আসনসংখ্যা নেমে এসেছে ২৩৯টি আসনে। নিজের বারাণসী কেন্দ্র থেকে জয়লাভ করেছেন মোদী। যদিও গত বারের তুলনায় মোদীর জয়ের ব্যবধান কমেছে। সেই সংখ্যাটা প্রায় সাড়ে তিন লক্ষ। প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী হন তিনি। ৪০০ আসন পাওয়ার সংকল্প নিয়ে নির্বাচনে লড়াই করতে নামলেও তা আর হলো না। আড়াইশোর ঘর পেরোতেই পারল না বিজেপি।

নিজের কেন্দ্র বারাণসী থেকে এবারে ভোট লড়াই করেছেন প্রধানমন্ত্রী মোদী। ওয়েনাড ও রায়বরেলী- জোড়া আসনে লড়াই করেছেন রাহুল গান্ধী। নিজেদের কেন্দ্র থেকে জয় পেয়েছেন দুই হেভিওয়েট নেতাই। মোদী জয়ী হলেও, ২০১৯ সালের নির্বাচনে তাঁর প্রাপ্ত ভোটের তুলনায় কমেছে এবার ভোটের মার্জিন। তবে তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এ ক্যটাগরির আরো খবর..