× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি 

ভারত প্রতিনিধি

বর্তমানে পশ্চিমবঙ্গে জয়ের মুখে তৃণমূল

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
জয়ের মুখে তৃণমূল

বর্তমানে পশ্চিমবঙ্গের একাধিক আসনে জয়ের মুখে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সপ্তম দফার ভোটের পর একাধিক সংবাদমাধ্যমের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল নানান বুথ ফেরত সমীক্ষা। এর মধ্যে সিংহভাগ সমীক্ষাতেই দাবি করা হয়েছিল, এবার বাংলায় গেরুয়া ঝড় উঠতে চলেছে। পদ্মের ঠ্যালায় রীতিমতো বেসামাল হয়ে যাবে জোড়াফুল। তবে মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই দেখা গেল ওলটপালট হয়ে গিয়েছে সকল হিসেবনিকেশ।

 ইতিমধ্যেই কৃষ্ণনগরে জিতে গিয়েছেন জোড়াফুল প্রার্থী মহুয়া মৈত্র। আসানসোলেও জয়ী হয়েছেন জোড়াফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সেই সঙ্গেই ব্যারাকপুর, বর্ধমান পূর্ব, বহরমপুর, যাদবপুর সহ বাংলার একাধিক আসনে জয়ের দিকে এগোচ্ছেন জোড়াফুল প্রার্থীরা।

সব মিলিয়ে, বুথ ফেরত সমীক্ষায় যা দেখানো হয়েছিল, গণনার পর দেখা যাচ্ছে তা একেবারেই মেলেনি। উল্টে শেষ ট্রেন্ড অনুযায়ী, বাংলার ৪২টি আসনের মধ্যে ২৯টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। দলের এই পারফরম্যান্সে দারুণ খুশি তৃণমূলের কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই রাজ্যের নানান জেলায় সবুজ আবীর দিয়ে উদযাপন শুরু হয়ে গিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..