× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

পিআইডি

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা রেলমন্ত্রীর

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
টিকিট বিক্রির তারিখ

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৭ জুন ঈদের দিন ধরে আগামী ২ জুন থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ৬ জুন পর্যন্ত। এবারও শতভাগ অনলাইনে বিক্রি হবে।

রেলমন্ত্রী বলেন, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। এবার যাত্রীদের জন্য চলবে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

তিনি বলেন, আগামী ২ জুন দেওয়া হবে ১২ জুনের টিকিট, ৩ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৪ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৫ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৬ জুনের টিকিট।

জিল্লুল হাকিম আরও বলেন, ১০ জুন দেওয়া হবে ২০ জুনের ফিরতি টিকিট, ১১ জুন দেওয়া হবে ২১ জুনের, ১২ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৪ জুন দেওয়া হবে ২৪ জুনের টিকিট।

এবার পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের জন্য এবার পশ্চিমাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত। আর পূর্বাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ ও ১৩ জুন।


এ ক্যটাগরির আরো খবর..