× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ২

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

বরিশাল প্রতিনিধিঃ জেলার গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে দুই পথচারী নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গৌরনদীর মাহিলারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন গৌরনদীর মাহিলারা এলাকার কালু (৩৫) ও উজিরপুর উপজেলার ধামুরা এলাকার সালাহউদ্দিন (৩৮)।

এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ জানান, বেপরোয়া গতির ট্রাকটি বরিশালের দিকে যাচ্ছিল। মাহিলারা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে যান। তবে ট্রাকটি আটক করা হয়েছে।

ওসি আরো জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..