× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার বেনাপোল

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ৮

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ বাংলাদেশী নারী,পুরুষ ও শিশু কে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।
বুধবার ভোরে সীমান্তের ১ নং ঘিবা মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান জানান,যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ রঘুনাথপুর ক্যাম্পের একটি টহল দল  ১নং ঘিবা মাঠ নামক স্হান হতে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশ আসার সময় বাংলাদেশী নাগরিক (মহিলা- ৩ জন, পুরুষ-০৪ বাচ্চা-১)মোট- ০৮ জন আটক করে।
আটককৃত  ব্যক্তিরা হলো সোবহান খান (৪০) পিতা- মৃত্যু জলিল খান,  গ্ৰাম- পানতিতা পোস্ট – পানতিতা, থানা – তেরখাদা ,জেলা – খুলনা, সেলি খাতুন (৩০) স্বামী – সোবহান খান ঠিকানা – ঐ, মোঃ সাইফুল খান, (৮) পিতা- সোবহান খান ঠিকানা – ঐ, মোঃ মিঠুন শেখ (৪০) পিতা – মৃত্যু গোলাম রাসূল শেখ,  গ্ৰাম- আমবাড়ি, পোস্ট – বনগ্ৰাম, থানা- কালিয়া  জেলা- নড়াইল, মোছাঃ আসমা খাতুন (৩৫) স্বামী – মিঠুন শেখ, ঠিকানা -ঐ, মোঃ আরিফ (১৭) পিতা- মিঠুন শেখ,  ঠিকানা- ঐ, মোঃ মুন্না (১৫) পিতা – মিঠুন শেখ ঠিকানা- ঐ,মোছাঃ রেহানা (২৬) পিতাঃ মোঃ মকবুল মোড়ল, গ্রাম- সাতামতপুর, পোস্ট – সরসকাটি , থানা মনিরামপুর জেলা- যশোর।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..