× Banner
সর্বশেষ
উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

পিআইডি

কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে কারা পাচ্ছেন পদক?

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ মে, ২০২৪
কবি কাজী নজরুল পদক

২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। দিনটি ঘিরে নানা ধরণের আয়োজন থাকে। এবার জানা গেলো, এ বছরের জন্য কবি কাজী নজরুল পদক পাচ্ছেন দেশের চার গুণী ব্যক্তিত্ব। সম্প্রতি তাদের নাম ঘোষণা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যে চার গুণী ‘নজরুল পদক-২০২৪’ পাচ্ছেন তারা হলেন নজরুল সংগীতে শিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ।

জাতীয় কবির ১২৫তম জন্মদিন উপলক্ষে রোববার (১৯ মে) পদকের জন্য এ চারজনকে নির্বাচিত করে কমিটি।

জানা যায়, আনুষ্ঠানিকভাবে আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান করা হবে। কবির জন্মজয়ন্তীর সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের পুরস্কার তুলে দেবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সৌমিত্র শেখর।

এ ছাড়া ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চারদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..