× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ,পাকিস্তান ও রাশিয়া স্টাইলে ভোট করে ক্ষমতায় বসা কাপুরুষতার নিদর্শন

Dutta
হালনাগাদ: রবিবার, ১৯ মে, ২০২৪
কাপুরুষতার নিদর্শন

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ৯৭ কোটি ভোটারের  দেশ ভারতের নির্বাচন চলছে। নির্বাচন শুরু হয়েছে ১৯শে এপ্রিল, চলবে ১ লা জুন পর্যন্ত। সেই নির্বাচনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ভারতের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ, পাকিস্তান ও রাশিয়া স্টাইলে ভোট করতে চাইছেন। এভাবে ভোট করে ক্ষমতায় বসা কাপুরুষতার নিদর্শন।

শুক্রবার (১৭ মে) মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) বিরোধী জোট ইন্ডিয়ার এক সমাবেশে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। খবর ইন্ডিয়া টুডের।

গত শুক্রবার বক্তব্য দেয়ার সময় ভারতের বর্তমান পরিস্থিতিকে রাশিয়ার সঙ্গেও তুলনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক। পুতিন রাশিয়ার প্রেসিডেন্টপুতিন হয় সব প্রতিদ্বন্দ্বী নেতাকে জেলে পাঠিয়েছেন অথবা তাদের হত্যা করেছেন। তারপর নির্বাচন করেছেন এবং ৮৭ শতাংশ ভোট পেয়েছেন।

দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, বাংলাদেশে কিছু দিন আগে নির্বাচন হয়েছে। সব বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নির্বাচনে শেখ হাসিনা জয়ী হয়েছেন। পাকিস্তানে সম্প্রতি নির্বাচন হয়েছে।

তিনি আরও বলেন পাকিস্তানের দেশটির সবচেয়ে বড় বিরোধী দলীয় নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছিল। তার দলকে ভেঙে দেয়া হয়েছে, দলীয় প্রতীক ছিনিয়ে নেয়া হয়েছে। এভাবে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোদিজি (নরেন্দ্র মোদি) বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষা নিয়ে ভারতে একই জিনিস করার চেষ্টা করছেন। তারা আমাকে জেলে ভরেছিলেন। (দিল্লির সাবেক উপ-মুখ্যমন্ত্রী) মণীশ সিসোদিয়াকে জেলে পুরে রেখেছেন।

বর্তমানে ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মোট সাত দফার ভোটের চার দফা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ দফার ভোটে মুম্বাইয়ের ছয়টিসহ মহারাষ্ট্রের ১৩টি লোকসভা আসনে ভোট হবে। এই ভোটের মধ্যেই ৫০ দিন কারাবাসের পর গত ১০ মে দিল্লির মদ নীতির সঙ্গে জড়িত মানি লন্ডারিং মামলায় জামিনে কারামুক্ত হন কেজরিওয়াল।


এ ক্যটাগরির আরো খবর..