× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালের কেতনার বিল গণহত্যা দিবসের স্মৃতিচারণ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
কেতনার বিল গণহত্যা

মহান স্বাধীনতা যুদ্ধে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বরিশালের আগৈলঝাড়ার কেতনার বিল গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় উপজেলার রাংতা গ্রামের পাত্র বাড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আকন।

শহীদ পরিবার এবং সিপিবি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার যৌথ আয়োজনে সুমন হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক দুলাল মজুমদার, প্রধান শিক্ষক মিজানুর রহমান, মানিক হাসান, গৌরনদী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য মনোজ কুমার গোমস্তা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার, শহীদ পরিবারের সদস্য সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, রনজিৎ বৈদ্য, আকন মোঃ এনামুল হক, রাজেন্দ্র নাথ পাত্র প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের আজকের এইদিনে পাকহানাদাররা কেতনার বিলে বর্বরোচিত হত্যাকান্ড চালিয়ে শত শত নিরিহ মানুষকে গুলি করে হত্যা করেছে। যা দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গণহত্যার স্থান। অথচ সরকারিভাবে এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা দিবসটি পালন না করায় শহীদ পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..