× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত, আহত ১

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
বড়ুয়া

বরিশালের আগৈলঝাড়ায় ফ্রেস কোম্পানীর কোমল পানীয় পরিবহনকারী পিক আপ এর ধাক্কায় ব্রায়ান বড়ুয়া নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে অপর একজন। পুলিশ চালক ও গাড়ি আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ৯মে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছবিখারপাড় এলাকা অতিক্রমকালে ফ্রেস কোম্পানীর কোমল পানীয় পরিবহনকারী পিক আপ (ঢাকা মেট্রো-ম-১৩-০৫৩৮) বিপরীত দিক দিয়ে আসা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী ছবিখাড়পাড় গ্রামের বিপ্লব বড়ুয়ার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ব্রায়ান বড়ুয়া (১৪) নিহত হয়। আহত হয় ভ্যান চালক পাকুরিতা গ্রামের কৃষ্ণকান্ত সরকারের ছেলে পঙ্কজ সরকার। আহত ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিক আপ আটক করেছে। চালক পুলিশ হেফাজতে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..