বিএনপি যে কোন নির্বাচনে জয় লাভ করবে না জেনেই উপজেলা পরিষদের ভোট বর্জণ করেছে। তাদের মাঝে কোন রাজনৈতিক স্থিতিশীলতা নেই বলে মন্তব্য করেছেন আ’লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি।
বুধবার সকালে শহরের আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট প্রয়োগ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন শাজাহান খান। মাদারীপুর জেলার দুটি উপজেলায় ১৮৬টি ভোট কেন্দ্রে ৫ লাখ ২৪ হাজার ৭৪২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২লক্ষ ৭১হাজার ৪৪৫ এবং নারী ভোটার ২লক্ষ ৫৩হাজার ৩৩০জন।
এ ক্যটাগরির আরো খবর..