বেনাপোল প্রতিনিধিঃ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা যশোররর বিভিন্ন সীমান্ত থেকে গত এক সপ্তাহ যাবত ভারত থেকে সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে ১ কোটি টাকার ১২০টি গরু আটক করে বেনাপোল কাষ্টমসে নিলামের জন্য এনেছে।
বিজিবি সুত্র জানায় ভারত থেকে গরু আনতে গেলে প্রতিটি গরুর জন্য সরকারকে ৫০০ টাকা ট্র্যাক্স দিতে হয়। যারা এসব গরু এনে ধরা পড়েছে তারা সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে গরু পাচার করছিল বলে বিজিবি সুত্র জানায়। যার জন্য গত এক সপ্তাহে প্রায় ১ কোটি টাকার ১২০ টি গরু আটক করে ২৬ বিজিবি।
যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান,আটককৃত গরুগুলো বেনাপোল শুল্ক বিভাগে জমা করা হবে।