× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

admin
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয় করণের দাবীতে প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যময়ের দেশে রুপান্তরিত করার লক্ষে দক্ষ, যোগ্য ও সত মানব সম্পদ সৃষ্টি করতে বিক্ষিপ্তভাবে স্কুল- কলেজ জাতীয়করণ বন্ধ করে আগামী ২০১৬-১৭ অর্থবছরের মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ, মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের পূর্বে সরকারি স্কুলের শিক্ষক- শিক্ষাকর্মীদের অনুরূপ বেসরকারি শিক্ষক- শিক্ষাকর্মীদের স্কেল অনুসারে বার্ষিক ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, পাহাড়ী অঞ্চলের শিক্ষক-শিক্ষাকর্মীদের পাহাড়ী ভাতা, প্রধান শিক্ষকদের প্রাপ্য স্কেল, সৃষ্ট পদে নিয়োগ প্রাপ্তদের এমপিও-ভুক্তি, ৬০ বছর পর ৬৫ বছর পর্যন্ত কলেজ শিক্ষকদের অনুরূপ স্কুল শিক্ষকদের চাকুরির মেয়াদ বৃদ্ধি অনুমোদন, চাকুরি নিরাপত্তা আইন প্রনয়ন, জাতীয় রাজস্ব বাজেট থেকে বিশেষ আর্থিক বরাদ্দ প্রদান পূর্বক অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্য অর্থ অবসরে যাওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের আবেদনপত্র দাখিলের ২/৩ মাসের মধ্যে পরিশোধ করা সহ বিভিন্ন দাবীতে মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক এর মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী নাহিদ হাসান বরাবর স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়দেব রায়, সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ, সহ-সভাপতি হায়দার আলী পাড়, প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার, সুকল্যাণ রায়, মুজিবর রহমান, গনেশ ভট্টাচার্য, শেখ আব্দুর রহমান, রমেন্দ্রনাথ মন্ডল ও আব্দুস সবুর সহ শতাধিক শিক্ষক মন্ডলী।


এ ক্যটাগরির আরো খবর..