× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

সাতক্ষীরা প্রতিনিধি

তাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
স্যালাইন বিতরণ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। টানা এক সপ্তাহ ধরে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে  খাবার স্যালাইন ও বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেছেন ড্রিম সাতক্ষীরা।
(২৩ এপ্রিল) বুধবার দুপুরে ড্রিম সাতক্ষীরার আয়োজনে শহরের খুলনা রোড মোড়,নিউমার্কেট মোড় ও বাই পাস সড়কে ৭০০ বতল পানি ও স্যালাইন বিতরণ করা হয়।  এ-সময় উপস্থিতি ছিলেন, ড্রিম সাতক্ষীরার এডমিন মাসুম বিল্লাহ, এডমিন সিনথিয়া রহমান, সাফিয়া ইয়াসমিন,মডারেট  সাকিব, মেহেদী,হাফিজ,,সোহান সহ ড্রিম সাতক্ষীরার মেম্বরগন।
তীব্র দাবদাহের মধ্যে ড্রিম সাতক্ষীরার পক্ষ থেকে পানি এবং স্যালাইন পেয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ বলেন, এই তীব্র গরমের মধ্যে পুলিশের পক্ষ থেকে পানি ও স্যালাইন বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাক‌লে আরও ভা‌লো হ‌বে।
ড্রিম সাতক্ষীরার এডমিন মাসুব বিল্লাহ বলেন, আমরা বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ করছি।আমরা ক্ষুদ্র সামর্থ্যের ভিতর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করে সেজন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। যতদিন পর্যন্ত তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষ থেকে পানি এবং স্যালাইন বিতরণ চলমান থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..