× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

ভারতের চার রাজ্যে রেড অ্যালার্ট, মরুভূমির চেয়েও তাপমাত্রা বেশি কলকাতায়

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
তাপমাত্রা

ভারতের চার রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। এর মধ্যে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। গতকাল শনিবার এই চার রাজ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। এদিকে রাজস্থানের মরুভূমি জয়সলমেরের চেয়েও তাপমাত্রার পারদ বেশি পশ্চিমবঙ্গে। জয়সলমেরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। সেখানে কলকাতার তাপমাত্রার পারদ ছিল ৪১ দশমিক ২ ডিগ্রিতে। সবচেয়ে বেশি গরম ছিল পানাগড়ে। পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ৩ থেকে ৪ দিন একইরকম পরিস্থিতি থাকবে। সবমিলিয়ে বুধবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

গতকাল রোববার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বেশ কয়েকটি জেলায় রেকর্ড তাপমাত্রা ৪৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়াও ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, গুজরাট এবং মহারাষ্ট্রেও তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি রেকর্ড করা হয়েছে।

এদিকে ভারতে তাপপ্রবাহের পাশাপাশি ২৬টি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, গোয়া, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা।


এ ক্যটাগরির আরো খবর..