× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২জন  প্রার্থী

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
সালথা উপজেলা পরিষদ নির্বাচন

দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন,  মোট ১২ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় সালথা উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ওয়াদুদ মাতুব্বর ও মোঃ ওয়াহিদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আছাদ মাতুব্বর, শওকত হোসেন মুকুল, মোঃ বাদল হোসেন, আমিন খন্দকার,  মোঃ ওয়াজেদ শেখ ও মোঃ মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফারজানা ইয়াসমিন, মোছাঃ মোরশেদা খানম, মোছাঃ শিরি বেগম ও সোহেলী বেগম।
প্রথম বারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের মনোনয়নপত্র জমা দিতে হয় অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে। এতে করে কোন প্রার্থী তাঁদের কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাইনি।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়,  রবিবার ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন, বাছাই ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।


এ ক্যটাগরির আরো খবর..