× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

বিদ্যুতের নতুন সংযোগ পাবে ২৫লাখ গ্রাহক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে ২৫ লাখ গ্রাহককে সংযোগ দিতে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রাজধানীর শেরে বাংলানগরে আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, আজকের একনেক সভায় মোট ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৭৪৪ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল এক হাজার ১৫৪ কোটি ৮০ লাখ টাকা ও বৈদেশিক সহায়তা থেকে এক হাজার ৫৯০ কোটি নয় লাখ টাকা ব্যয় করা হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন, বিদ্যুতের চাহিদা পূরণ ও ২৫  লাখ নতুন গ্রাহককে সংযুক্ত করা হবে। এ প্রকল্পে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট (এআইআইবি) ব্যাংক ঋণ দেবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিতকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সরকারের এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এলাকাভিত্তিক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের মাধ্যমে বিদ্যুৎসেবা দিয়ে আসছে। বর্তমানে বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত ৩০ লাখ এক হাজার কিলোমিটার লাইনের মাধ্যমে এক কোটি ৫০ লাখ গ্রাহককে বিদ্যুৎসেবা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি ইন-হাউস ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে। স্টাডি রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন (বাপবি) বোর্ডেও বিদ্যুতায়িত এলাকায় কোনো বৈদ্যুতিক লাইন নির্মাণ ব্যতিরেকে শুধু ট্রান্সফরমার পরিবর্তন করে সার্ভিস ড্রপের আওতায় আরো ২৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেওয়া সম্ভব। পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত করা ও বিভিন্ন শ্রেণির ২৫ লাখ নতুন গ্রাহককে সংযোগ দেওয়ার মাধ্যমে বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রকল্পে আর সময় বাড়ানো হবে না। ২০১৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে।

অনুমোদিত প্রকল্পগুলো হলোঃ

১. পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে ২৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্প। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২২৮ কোটি ২৬ লাখ টাকা।

২. ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প (ইসিআরআরপি), (বাপাউবো) প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ৭৫০ কোটি ৫০ লাখ টাকা।

৩. ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প (ইসিআরআরপি : ডি১ ডিডিএম)। এর ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ৭৪ লাখ টাকা।

৪. তিস্তা ব্যারাজ প্রকল্পের (২য় পর্যায়) অনুমোদন দেওয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৮৮ লাখ টাকা।

৫. রংপুর জেলার গঙ্গাচড়া ও রংপুর সদর উপজেলায় তিস্তা নদীর ডান তীর ভাঙন হতে রক্ষা প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি ৩৯ লাখ টাকা।

৬. বিসিএস ইকোনমিক একাডেমি প্রতিষ্ঠা প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ৪২ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..