× Banner
সর্বশেষ
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী

বনদস্যু ‘মাস্টার বাহিনী’র আত্মসমর্পন আজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

খুলনা প্রতিনিধিঃ সুন্দরবনের বনদস্যু ‘মাস্টার বাহিনী’ তাদের অস্ত্র-গোলাবারুদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে তুলে দিয়ে আত্মসমর্পণ করবে।

আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হবে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঢাকা থেকে হেলিকপ্টারে করে আজ দুপুর ২টায় মংলায় পৌঁছাবেন। এর কিছুক্ষণ পরই শুরু হবে আত্মসমর্পণ প্রক্রিয়া।

এর আগে গত রোববার ভোরে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়ার ভারানীর খালে র‍্যাব-৮-এর কাছে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু করেছিল মাস্টার বাহিনী। কিন্তু ওই দিন বিরূপ আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী মংলা যেতে না পারায় আত্মসমর্পণ অনুষ্ঠান হয়নি।

রোববার মাস্টার বাহিনীর প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ নয় দস্যু প্রায় কোটি টাকা মূল্যের ৫১টি আধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রায় পাঁচ হাজার গুলি জমা দেয় র‍্যাবের কাছে।


এ ক্যটাগরির আরো খবর..