× Banner
সর্বশেষ
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী

মেহেরপুরে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকালে আলোচনা সভা, র‌্যালী ও কেক কাটার আয়োজন করে জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ।

শহীদ ডা. সামসুজোহা পার্কে জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি নুর ইসলাম সুবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অপু, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সিনিয়র সহ-সভাপতি মালেকুল ইসলাম টিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রবি, সাবেক যুবলীগ নেতা আব্দুস সামাদ, মুজিবনগর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি মতিন ও সাধারণ সম্পাদক অনিক, কুতুবপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক মিঠু, আমদাহ ইউনিয়ন সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক মাহাফিজুলসহ সকল নেতা-কর্মীরা।

আলোচনা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেকের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। এর আগে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কেক কাটা হয়।


এ ক্যটাগরির আরো খবর..